মিথিলাকে নিয়ে সিকিমে বেড়াতে গেলেন সৃজিত
বিনোদন ডেস্ক : মেয়ে আইরাকে নিয়ে সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে গিয়েছেন মিথিলা। স্ত্রী ও আইরা ফিরতেই তাদের নিয়ে সিকিমে বেড়াতে গেলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত-মিথিলা ও আইরার সিকিম ভ্রমণের কয়েক টুকরো মুহূর্তই উঠে এসেছে তাঁদের সোশ্যাল মিডিয়ার পাতায়। সিকিম ভ্রমণের ছবির কোলাজ ইনস্টাগ্রামে পোস্ট করে মিথিলা লিখেছেন, ‘অবশেষে বহু প্রতিক্ষীত বিরতি।’
হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ফ্যামিলি ভ্যাকেশন। অন্যদিকে সৃজিতও কোলাজ ছবি পোস্ট করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন, তারা এখন সিকিমের রংপো শহরে রয়েছেন। সিকিম উড়ে যাওয়া আগে কলকাতা বিমানবন্দরের একটি ছবিও পোস্ট করেছেন তিনি।
ক্রিসমাসের আগে মেয়ে আইরাকে নিয়ে বাংলাদেশে ছিলেন রাফিয়াত রাশিদ মিথিলা। ক্রিসমাস উপলক্ষ্যে বাবা তাহসান খানের কাছে ছিল ছোট্ট আইরা। তাহসান খানকেও দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আইরার ও তার ছবি পোস্ট করতে। সেই ছবির মন্তব্যের ঘরে মিথিলা কমেন্টও করেন।

Post a Comment